শান্তি চুক্তির আশায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:৪৫
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ঘোষণা সামনে আসার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি–সংক্রান্ত আশাবাদের জেরে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ ডলারের আশপাশে লেনদেন হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা হতে পারে।
এই ঘোষণার পর থেকেই জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি কমলে বৈশ্বিক তেল সরবরাহব্যবস্থা আরও স্বাভাবিক হবে এমন প্রত্যাশা থেকেই দাম কমতে শুরু করেছে।
বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কমে আসার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মার্চের শুরু থেকে এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এল। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বেড়ে একসময় ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জির এর প্রধান বব ম্যাকনেলির বলেন, মূল্যহ্রাস বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তাঁর মতে, সংঘাত শুরুর আগে তেলের বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। যুদ্ধের কারণে সরবরাহ ঝুঁকি বেড়ে যাওয়ায় দামও দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল।
বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে এবং সম্ভাব্য সমঝোতা চুক্তি বাস্তবায়নের দিকে এগোলে আগামী সপ্তাহগুলোতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও স্থিতিশীলতা ফিরতে পারে।
আরও পড়ুন
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
