১৫ জুন ২০২৬, সোমবার, ১৭:০২

শিরোনাম
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিক উদ্ধার করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিক উদ্ধার করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:২২

আরব সাগরে আটকে পড়া ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, উদ্ধার হওয়া সব নাবিক বর্তমানে সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তারা কী পরিস্থিতিতে আটকে পড়েছিলেন বা কোন জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি সপ্তাহে ওমান উপসাগরে এম/টি সেত্তেবেলো নামের একটি তেলবাহী জাহাজে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন এবং বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী পদক্ষেপ গ্রহণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে। একইসঙ্গে ইরানি তেল পরিবহন ঠেকাতে আরোপিত অবরোধ কার্যক্রমও চলমান রয়েছে।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা ও নৌচলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন