০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৬

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

ইসরায়েলি গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্বেগ

ইসরায়েলি গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১০:৫৪

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল থেকে আসা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে দেশটির ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)।

যুক্তরাষ্ট্রের দুই বর্তমান ও এক সাবেক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা কৌশলগত মতবিরোধের মধ্যেই ডিআইএ এই নতুন সতর্কতা জারি করেছে।

কর্মকর্তারা জানান, ডিআইএ-এর অভ্যন্তরীণ মূল্যায়নে ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতাকে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানবসূত্র ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহে ইসরায়েলের সক্ষমতা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

পেন্টাগনের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তথ্য সংগ্রহে ইসরায়েল বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছে। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার ওপর ইসরায়েল গোয়েন্দা নজরদারি চালায় না এবং এ ধরনের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।

এদিকে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসও পুরো বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, “ইসরায়েলের একটি অত্যন্ত আক্রমণাত্মক গোয়েন্দা কাঠামো রয়েছে। যুক্তরাষ্ট্র কী ভাবছে বা কী পরিকল্পনা করছে, তা জানার ব্যাপারে তারা সবসময় আগ্রহী থাকে।”

বিশ্লেষকদের মতে, ইরান ও লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে এই গোয়েন্দা উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে।

উল্লেখ্য, অতীতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন নয়। ১৯৮০-এর দশকে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড গোপন নথি ইসরায়েলের কাছে পাচার করার দায়ে দোষী সাব্যস্ত হন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করেন।

আরও পড়ুন