পাকিস্তান সফরে লেবাননের সেনাপ্রধান, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৯:৪১
রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গেছেন লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোডলফ হাইকাল। শনিবার (৬ জুন) তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।
লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনিরের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরের মেয়াদ বা বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ সফর এমন সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরাইলের হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় অস্থিরতা বাড়ছে। এপ্রিলের মাঝামাঝি একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি থামেনি।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫৯৩ জন নিহত এবং ১০ হাজার ৯৯০ জন আহত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, লেবাননের সেনাপ্রধানের এই সফর আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক তৎপরতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা।
তবে শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, দক্ষিণ লেবাননকে কোনো ধরনের আন্তর্জাতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরাইলের মধ্যে ওয়াশিংটনে চার দফা বৈঠকের পর একটি যৌথ অভিপ্রায় ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এর মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা কমানো।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
