ম্যাপ ফিচার আসছে ইনস্টাগ্রামে
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১১
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে প্রথম সারির দিকে রয়েছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম। যার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করে। সেই কারণেই অ্যাপটিকে আকর্ষণীয় করতে নিত্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।
ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নতুন ‘ম্যাপ ফিচার’ নিয়ে আসার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন স্থানের তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করবে।
নতুন ম্যাপ ফিচারটি ইন্টারেক্টিভ এবং সুবিধাজনক হবে। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে স্থান শেয়ার করতে পারবেন এবং সেই স্থান সম্পর্কে রিভিউ ও ছবি পোস্ট করতে পারবেন। এছাড়া, ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলোকে সেভ করে রাখতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি সংযোগ এবং যোগাযোগ তৈরি করবে।
প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান।
জানা গিয়েছে, এবার একটা রিলে ২০ টা পর্যন্ত গান ব্যবহার করা যাবে। এখানেই শেষ নয়, এই যে একাধিক গান মিশিয়ে একটি ট্র্যাক তৈরি করলেন। এটি আপনি সেভ করে রাখতে পারবেন। যা পরে ফের ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
