ইনস্টা রিলসের গান এক ক্লিকেই শুনতে পারবেন স্পটিফাইয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯
মেটার মালিকানাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এদিকে একই ভাবে মিউজিক অ্যাপ স্পটিফাইয়ের জনপ্রিয়তার গ্রাফও ক্রমেই ঊর্ধ্বমুখী।
এই মিউজিক অ্যাপের অনুরাগীও অনেক। গান শোনার জন্য স্পটিফাইয়ের মতো অ্যাপের ভরসায় থাকেন গানপ্রেমীরা।
এবার ইনস্টাগ্রামে কোনও নতুন গান শুনলে আর সেটা খুঁজে পেতে সমস্যা হবে না। সহজেই তা যোগ করা যাবে স্পটিফাইয়ের লাইব্ররিতে। ফলে সইজেই যতবার খুশি সেই গান শুনতে পারবেন ব্যবহারকারীরা।
যেভাবে ইনস্টাগ্রামে শোনা গানকে সরাসরি সেভ করা যাবে স্পটিফাইয়ে:
আপনি ইনস্টাগ্রামে স্ক্রল করছেন। একে একে রিলস, স্টোরিস দেখছেন হঠাৎ কোনও একটা গান আপনার ভালো লেগে গেল। সঙ্গে সঙ্গে সেই গানের পাশে থাকা ছোট্ট মিউজিক আইকনে ক্লিক করুন। তাহলে আপনি পৌঁছে যাবেন একটি এমন পেজে যেখানে লেখা থাকবে ‘অ্যাড’।
যদি প্রথমবার হয়, ইনস্টাগ্রাম আপনাকে এর সঙ্গে আপনার স্পটিফাই অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। সেক্ষেত্রে কেবল ‘লিঙ্ক স্পটিফাই’-এ ট্যাপ করলেই হবে। এবার স্পটিফাইয়ে লগ ইন করুন। টার্মসের সঙ্গে এগ্রি করুন।
আর একবার লিঙ্কড হয়ে গেলেই স্পটিফাই বাটনটি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এবার গানটি আপনার পছন্দের গানটি স্পটিফাই প্লেলিস্টে সরাসরি অ্যাড হয়ে যাবে ।
উল্লেখ্য, ইনস্টাগ্রাম কোনও প্লেলিস্ট খুঁজতে দিবে না (অন্তত এখনও পর্যন্ত)। সুতরাং এবার থেকে কোনও গান পছন্দ হলে আর চিন্তা নেই। সহজ পদ্ধতিতে অ্যাড করে ফেলুন স্পটিফাইয়ে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
