২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৬

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম

স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০৮

সম্প্রতি ভারতে ক্রিয়েটর ল্যাব লঞ্চ করার সময় ইনস্টাগ্রাম ‘কমেন্টস ইন স্টোরিজ’ নামের এই ফিচারের ঘোষণা করেছিল এবং আজ থেকে এই ফিচার সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

একটি অফিসিয়াল পোস্টারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এখন আপনি বন্ধুদের স্টোরিতে কমেন্ট করে তাদের প্রতি আপনার ভালবাসা দেখাতে পারবেন।’এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার কোনো সুবিধা ছিল না। তবে নতুন এই ফিচারে সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং এই কমেন্টগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক বলেছেন, ‘ব্যবহারকারীরা কোনো স্টোরিতে কমেন্ট দেখতে চান, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।’

ইনস্টাগ্রাম এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে। কমেন্ট শুধু তাদের কাছে দৃশ্যমান হবে যারা ওই স্টোরি পোস্টকারীকে অনুসরণ করেন। এদিকে অনুসরণকারীর স্টোরিতেই কমেন্ট করা যাবে। 

স্টোরি পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত তাতে কমেন্ট করা যাবে। আর স্টোরিটি প্রোফাইলে হাইলাইট হিসেবে সেভ করা থাকলে কমেন্ট থেকে যাবে। 

এছাড়া পোস্ট করার আগে বিভিন্ন ফিল্টার, টেক্সট, স্টিকার ইত্যাদি যোগ করার সুযোগ আগের মতোই থাকবে। ইনস্টাগ্রামের এসব নতুন আপডেট ব্যবহারকারীদের কন্টেন্ট তৈরি এবং শেয়ারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। 

আরও পড়ুন