২১ জুন ২০২৬, রবিবার, ১৬:৪৮

শিরোনাম
মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৩

চীনের লিজাংয়ে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক ‘তিয়ানইউ লিওফাং টুর্নামেন্ট’-এ ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ বাফুফে একাডেমি দল। শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে তারা হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

প্রথমার্ধে রনি ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক চার মিনিট পর তাহসান দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে স্বপন ও হেদায়েত যথাক্রমে ৪৪ এবং ৫৫ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ দল।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দল টুর্নামেন্টে তাদের দারুণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল। এর আগে তারা প্রথম ম্যাচে চীনের সানইয়াং দলকে ৪-০ ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে ইউহান অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। কোয়ার্টারে ৩-১ গোলের জয় শেষে সেমিতে পৌঁছে এবং এবার সেই সেমি জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় তারা।

দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানিয়েছেন, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইউহান অনূর্ধ্ব-১৭ দল। আগের হারের প্রতিশোধ নিতেই এখন মুখিয়ে আছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। রাকিবুল ইসলাম বলেন, “গ্রুপ পর্বে আমরা ইউহানের কাছে হেরেছিলাম। এবার তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।”

টুর্নামেন্ট জয়ের এই সুযোগ দেশের ফুটবলে অনূর্ধ্ব-১৭ দলের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। তরুণ ফুটবলারদের এমন পারফরম্যান্স দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

আরও পড়ুন