১৯ জুলাই ২০২৬, রবিবার, ২২:৪১

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবি-দাওয়া পূরণে সহায়তা করবেন এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করবেন। রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে এনসিপি কাজ করবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে, সে জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই। প্রতিটি পূজামণ্ডপে এনসিপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন