দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২২
বাংলাদেশের পুনর্গঠন ও ইতিবাচক পরিবর্তনে প্রবাসীদের শুধু দর্শক না হয়ে সক্রিয় অংশগ্রহণকারী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস।
নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ, এখন আমরাই খেলব।”
প্রবাসীদের উদ্দেশে তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং তাদের জন্য ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, যা প্রবাসীদের জন্য সেবা ও বিনিয়োগ সুবিধা সহজ করবে।
ডা. ইউনূস বলেন, জুলাই বিপ্লবের পর দেশে যে পরিবর্তনের স্বপ্ন তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করেন এবং সরকারের নেওয়া বিভিন্ন বিনিয়োগবান্ধব উদ্যোগ তুলে ধরেন।
তিনি আরও জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি এসেছে, যা দেশের অর্থনীতিতে তাদের অবদানের প্রমাণ।
এ সময় জাতিসংঘ সাধারণ অধিবেশন সফরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও পেশাজীবীরা অংশ নেন। ক্ষমতা গ্রহণের পর এটি ছিল প্রধান উপদেষ্টার প্রথম প্রবাসী সম্মেলনে সরাসরি উপস্থিতি।
অনুষ্ঠানে দুইটি পৃথক প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় ও রাজনৈতিক নেতারা।
‘ব্রিজিং বর্ডারস’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ড. সৈয়দ তাহের এবং এনসিপির আক্তার হোসেন।
অন্যদিকে, ‘শেপিং টুমরো’ শীর্ষক আলোচনায় অংশ নেন তাসনিম জারা (এনসিপি), হুমায়ুন কবির (বিএনপি), ও নাকিবুর রহমান (জামায়াত)।
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি গত ১৫ মাসে সরকারের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে প্রবাসীদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
