সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৭:৪৯
নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল বসুনিয়া (৪৮) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল বসুনিয়া ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।
জানা গেছে, সড়ক সংস্কার কাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য জাহাঙ্গীর বসুনিয়া নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-ডোমার মহাসড়কে সংস্কার কাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কার কাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেওয়া হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
