০৬ জুন ২০২৬, শনিবার, ০৮:৪৫

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি বিভ্রান্তিকর: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি বিভ্রান্তিকর: প্রেস সচিব

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪২

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিবৃতি ‘ভুল তথ্যের ভিত্তিতে’ দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দফতর।

প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানান, টিআইবি সফরসঙ্গীর সংখ্যা শতাধিক বললেও প্রকৃত সংখ্যা ৬২ জন, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি।

তিনি বলেন, এই প্রতিনিধি দলের এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী, যারা প্রধান উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত। টিআইবি যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টের ওপর ভিত্তি করে বিবৃতি দিয়েছে, যা দুঃখজনক।

বার্তায় আরও বলা হয়, প্রতিনিধিদলের সদস্যরা ইতিমধ্যেই এক ডজন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরছেন। সফরে পৃথকভাবে যাওয়া উপদেষ্টারাও বিভিন্ন বৈশ্বিক নেতার সঙ্গে বৈঠক করছেন।

প্রেস সচিব দাবি করেন, সফরের সময় নিরাপত্তা ও কৌশলগত কারণে সদস্য সংখ্যা কিছুটা বাড়ানো হলেও তা অপ্রয়োজনীয় নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক লবিংয়ের প্রেক্ষাপটে জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি অত্যন্ত জরুরি।

আরও পড়ুন