সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা
ঢাকা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছে দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৫টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনালসহ কারিগরি (ট্রেড) পর্যায়ের ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু হয়েছে।
শিক্ষার্থীদের কাছে সময়মতো মানসম্মত বই পৌঁছে দেওয়া ও বই বিতরণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
মাউশির ৫ নির্দেশনা
১. জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এনসিটিবি নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে পাঠ্যবই গ্রহণ করতে হবে।
২. বই গ্রহণের পর https://nctb.ihealthscreen.org–এ লগইন করে ‘Chalan Management’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে বই সরবরাহের চালান অনুমোদন করতে হবে।
৩. পাঠ্যবই গ্রহণের পর বিলম্ব না করে দ্রুততম সময়ে অনলাইনে চালান অনুমোদন সম্পন্ন করতে হবে।
৪. সাপ্তাহিক ছুটির দিনসহ ধারাবাহিকভাবে বই সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
৫. প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন।
আরও পড়ুন
- • ১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্রকে অবস্থান বদলের আহ্বান ইরানের
- • মসজিদে নববিতে চালু হলো ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র
- • তানজানিয়ায় ইসলামের ইতিহাস ও বর্তমান বাস্তবতা
- • মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল
- • নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • ভারতে আন্দোলন ঘিরে উত্তাপ, রাহুলের বাসায় জরুরি বৈঠক
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
