পরিবহন না দেয়ায় চবি মূল ফটকে তালা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:০৫
ভোট দিতে বাড়িতে যাওয়ার জন্য আবেদন করেও পরিবহন না পাওয়ায় মূল ফটকে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য অনেক শিক্ষার্থীকে দূর-দূরান্তে নিজ জেলায় যেতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করে কোনো বাস বা পরিবহন ব্যবস্থার ঘোষণা পাওয়া যায়নি। এতে ভোট দেওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’
তারা বলেন, ‘ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাসে করে বাড়ি ফেরার সুযোগ পেলে আমরা কেন পাব না?’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, ‘যেখানে সারা দেশে নির্বাচনের আমেজ চলছে, সেখানে শিক্ষার্থীরা ভোট দিতে যেতে পারছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমরা কয়েকদিন ধরে যোগাযোগ করছি, কিন্তু তারা আমাদের কোনো ধরনের সহযোগিতা করেনি। ভোট দিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের জন্য গাড়ি না দেওয়া পর্যন্ত মেইনগেট বন্ধ থাকবে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহিদ সরওয়ার্দী সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নিরবতা পালন করছেন।
আরও পড়ুন
- • মুক্তি পেল উষ্ণতায় ভরপুর টক্সিক মুভির প্রথম গান
- • আর্জেন্টিনার কাছে হারেও মিশরের কোটি ডলার লাভ
- • ইনকিলাব কালচারাল সেন্টারে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
- • বৈরী আবহাওয়ায় চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
- • এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও
- • ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, আস্থা রাখছেন দেশাম
- • সালমান খানের নতুন লুক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস
- • ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
