চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২১
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার এক নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তার নাম শাহরিয়ার উদ্দিন ফাহাদ। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের এক বিবৃতিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চবি শাখার যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
