নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২৩:০৯
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
রোববার (২৮ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফেনী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে, ইরানের কঠিন জবাব
- • হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
- • ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
- • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম
- • চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল
- • আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • ধোলাইখালে সড়ক ধস, যান চলাচলে বিঘ্ন; সংস্কারে লাগতে পারে ১০ দিন
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
