নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:৩১
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার পাশাপাশি নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু এবং সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায়ও দেশটি সমর্থন জানাবে বলে আশ্বাস দিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।
চীন সফরের বিষয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। এ লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
- • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম
- • চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল
- • আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • ধোলাইখালে সড়ক ধস, যান চলাচলে বিঘ্ন; সংস্কারে লাগতে পারে ১০ দিন
- • আইএমএফের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
- • বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের জন্য মুইজ্জুর সহমর্মিতা প্রকাশ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
