২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪০

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

আট ঘণ্টা পর মিলল সেরা ডুবুরি সাদিকের মরদেহ

আট ঘণ্টা পর মিলল সেরা ডুবুরি সাদিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২২:০৫

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রায় আট ঘণ্টার টানা অভিযানের পর বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ উদ্ধার করেন আরিচা কাম-স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে দায়িত্ব পালনকালে নদীতে পড়ে নিখোঁজ হন সাদিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

জানা গেছে, সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। কর্মক্ষেত্রে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ফায়ার সার্ভিসের ‘সেরা ডুবুরি’ হিসেবে রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছিলেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন