২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪১

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

নারী বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী সাময়িক বরখাস্ত

নারী বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৮:৩৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ বিষয়টি নিশ্চিত করেন।

কারা অধিদপ্তর জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মোসা. মেরিনা ও মোসা. রেহেনা। এছাড়া নারী কারারক্ষী মোসা. শায়লা, মোসা. শারমিন, মোসা. জেমি এবং আসমা খাতুনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় ৪০ জন নারী বন্দির তদারকির সময় নিরাপত্তার ফাঁক গলে মোছা. রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত বন্দি পালিয়ে যান।

মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। ঘটনার পর কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে একাধিকবার তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি।

পরে শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রশাসনিক তদন্তও চলছে। একই সঙ্গে পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন