২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪০

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ঢাকার ৭২ হাজার ভবন

৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ঢাকার ৭২ হাজার ভবন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৯:৫১

ঢাকায় যেকোনো সময় ৭ থেকে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, ৩০০ থেকে ৫০০ বছরের ভূমিকম্পের পুনরাবৃত্তির চক্র প্রায় পূর্ণ হওয়ায় রাজধানী বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের ভাষ্য, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল অবকাঠামো এবং পর্যাপ্ত দুর্যোগ প্রস্তুতির অভাব ঢাকার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প এবং গত নভেম্বরে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এরপর হওয়া ছোট ছোট কম্পনগুলোও বড় ভূমিকম্পের সম্ভাব্য পূর্বাভাস হতে পারে বলে মত তাদের।

ভূতাত্ত্বিকদের মতে, বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা—এই তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ঢাকার কাছে থাকা মধুপুর ফল্ট এবং উত্তর-পূর্বাঞ্চলের ডাউকি ফল্টে দীর্ঘদিন ধরে জমে থাকা ভূ-চাপ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি করেছে।

বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকার অনেক এলাকা জলাশয় ভরাট করে গড়ে ওঠায় নরম মাটি ভূমিকম্পের সময় তরলের মতো আচরণ করতে পারে। এতে বহুতল ভবন দেবে যাওয়া বা হেলে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, ভূমিকম্পের সময় নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়া জরুরি।

রাজউকের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে প্রায় ২১ লাখ স্থাপনা রয়েছে। ৭ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধসে পড়তে পারে এবং স্বল্প সময়েই ৩ থেকে ৪ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া ৪ তলার বেশি ভবনের প্রায় ৪০ শতাংশই উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের রেট্রোফিটিং, উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত খোলা জায়গা সংরক্ষণ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতের বড় ভূমিকম্প ঢাকার জন্য ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন