আদমজী ইপিজেডের আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২০:২২
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার পর ইপিজেডে দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ক্যাম্প ইনচার্জ পিসি মো. শাহিন সরকারের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যোগ দিলে আনসার সদস্যরা তাদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান। যৌথ প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্টরা জানান, আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে, ফলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
