২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৫০

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ: কৃষক দলের দুই নেতার মারামারি, হাসপাতালে এক

স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ: কৃষক দলের দুই নেতার মারামারি, হাসপাতালে এক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৪

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে কৃষক দলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ (৩৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ধুলদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরিদ শেখ বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গভীর জখম হলেও তিনি আশঙ্কামুক্ত। ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, বিকেলে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ফিরোজ শেখসহ কয়েকজন ফরিদকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন। “তাঁরা লাঠি দিয়ে ফরিদের মাথায় আঘাত করেন,” বলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহক্রীড়া সম্পাদক ফিরোজ শেখ এই হামলার নেতৃত্ব দেন। সম্প্রতি ফরিদ তাঁর ফেসবুক আইডিতে লিখেছিলেন“ফিরোজকে কখনো আন্দোলনে দেখা যায়নি, তাহলে সে কীভাবে মহানগর কৃষক দলের সম্পাদক হল? এই পোস্টের পর থেকেই উত্তেজনা বাড়ে। তবে এ বিষয়ে ফিরোজ শেখের বক্তব্য পাওয়া যায়নি। মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ বলেন, “ব্যক্তিগত বিরোধ থেকে ঘটনাটি ঘটতে পারে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন