২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

রাঙামাটির মাইনিমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭টি দোকান পুড়ে ছাই

রাঙামাটির মাইনিমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৩

রাঙামাটির লংগদু উপজেলার মাইনিমুখ বাজারে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোয়। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাজারের প্রায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল ঝলসে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। আগুনের খবর পেয়ে স্থানীয়রা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রাঙামাটি লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সকল পক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করা হবে।”

মাইনিমুখ বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোক এবং উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন