২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পুলিশ সদস্য আহত

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১১:৪১

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছিমা আক্তার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক সাঈদ হোসেন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।আহত সাইদ হোসেন এপিবিএন ১ এ সহকারী উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজি নুসরাত জাহান রিয়া জানান, নিহত নাছিমা আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। ভাশুর সাইদ হোসেনের সঙ্গে ধানমন্ডি এলাকায় ডাক্তারের কাছে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পর পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে মৃত ঘোষণা করেন
এ বিষয়ে টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন