ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: উপদেষ্টা রিজওয়ানা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০৯
পরিবেশ সুরক্ষায় ছাড়পত্র প্রদানে অনিয়ম এবং দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগে গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে বিশ্বব্যাংক আয়োজিত “স্ট্রেন্থিনিং এনভায়রনমেন্টাল রেগুলেটরি অ্যান্ড এনফোর্সমেন্ট ক্যাপাসিটি ফর এ সাসটেইনেবল বাংলাদেশ” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়, এর সঙ্গে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা অন্যান্য অবকাঠামো নির্মাণে সংবেদনশীল এলাকায় দেওয়া ছাড়পত্রকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অবৈধ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “রাজনৈতিক চাপ থাকলেও আপত্তি জানাতে হবে। না পারলে বদলি হন, কিন্তু পরিবেশের সঙ্গে আপস নয়।”
প্রধান দূষণকারী হিসেবে ডাইং, সিমেন্ট কারখানা এবং ইটভাটাকে চিহ্নিত করে উপদেষ্টা বলেন, “দূষণকারীদের নাম প্রকাশ্যে আনুন। তথ্য উন্মুক্ত রাখলে জনগণ নিজেরাই সচেতন হবে, রাজনৈতিক চাপ প্রতিরোধেও সহায়ক হবে।”
তিনি আরো বলেন, পরিবেশ ছাড়পত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লাল ক্যাটাগরির শিল্পগুলোর ইআইএ প্রতিবেদন (EIA) ওয়েবসাইটে প্রকাশ করা উচিত এবং জনমত নেওয়ার প্রক্রিয়া বাধ্যতামূলক করতে হবে।
এ সময় একটি দূষণকারী সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দূষণকারীদের পুরস্কৃত নয়, শাস্তি দিতে হবে।”
আরও পড়ুন
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
