২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৯

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ প্রকল্প অনুমোদন, অনশন ভেঙে শিক্ষার্থীদের উল্লাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ প্রকল্প অনুমোদন, অনশন ভেঙে  শিক্ষার্থীদের উল্লাস

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১১:২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ ৬ হাজার ৫০৬ কোটি তাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। গতকাল শনিবার থেকে আমরণ গণঅনশন শুরু করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরমধ্যে অনশন ১৫ ছাত্র অসুস্থ হয়ে পড়েন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী অনশন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
রোববার (১৭ আগস্ট) দুপুরে  পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে অনশন ভেঙে আনন্দ ও উল্লাস শুরু করেন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া।

আরও পড়ুন