২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৪৯

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ০৬:১১

চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা। তার বাড়ি নাটোর জেলায়। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রফিকুলকে (২৪), রিকশাযাত্রী আফজাল (২৬) এবং পথচারী সম্রাট (১৪)।

স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে সমুদ্র মাল ও রাকিব শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘুরিয়ে নেয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সমুদ্র মাল ও অটোরিকশা চালক ইসমাইল। বাকি আহত ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন