নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও ইসরাইল নীতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৫১
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল।
এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইসরাইলকে আধুনিক অস্ত্রব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়েছে।
ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও দাবি করেন, ইসরাইল তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ট্রাম্প বলেন, “তারা আমার কথা শুনবে, তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।”
এর আগে বিভিন্ন সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আরও পড়ুন
- • মুক্তি পেল উষ্ণতায় ভরপুর টক্সিক মুভির প্রথম গান
- • আর্জেন্টিনার কাছে হারেও মিশরের কোটি ডলার লাভ
- • ইনকিলাব কালচারাল সেন্টারে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
- • বৈরী আবহাওয়ায় চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
- • এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও
- • ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, আস্থা রাখছেন দেশাম
- • সালমান খানের নতুন লুক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস
- • ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
