০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৭

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:০১

কাতার সরকারের ‘নিঃশর্ত উপহার’ হিসেবে পাওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানটি এখন থেকে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ বহর এয়ার ফোর্স ওয়ানের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই জেট বিমানটিতে প্রয়োজনীয় আধুনিকায়ন ও নিরাপত্তা সংযোজনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি কমিশনিং ও পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বিমানটিকে ‘উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই বিমানটিকে এমনভাবে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।”

মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, উন্নত লজিস্টিক সহায়তা এবং প্রেসিডেন্টের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করার দাবিও করেছে তারা।

তবে বিমানটির অভ্যন্তরীণ নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। বাহ্যিক অংশে নতুন করে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নকশা করা হয়েছে, যা বিমানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জানা গেছে, ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার বিমানটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে উপহার দেয়। এরপর থেকেই বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

সমালোচকদের অভিযোগ, এত উচ্চমূল্যের উপহার গ্রহণ স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে এবং এটি সাংবিধানিক প্রশ্নও উত্থাপন করে। এমনকি ট্রাম্পের কিছু সমর্থকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যদিও হোয়াইট হাউস জানিয়েছে, বিমানটি গ্রহণের পুরো প্রক্রিয়া আইনসম্মত। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলে বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে।

বিমানটির প্রশংসা করে ট্রাম্প বলেন, “এর নির্মাণশৈলী, ব্যবহৃত কাঠ, উপকরণ ও ইঞ্জিন বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। এটি পাওয়া সত্যিই সম্মানের বিষয়। এজন্য আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাই।”

বর্তমানে এয়ার ফোর্স ওয়ানের বহরে ১৯৯০ সাল থেকে ব্যবহৃত দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমান রয়েছে। এর মধ্যে একটি অবসরে যাচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নতুন বোয়িং ৭৪৭-৮ আপাতত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ব্যবহৃত হবে। দীর্ঘমেয়াদে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে বোয়িংয়ের তৈরি দুটি নতুন ভিসি-২৫বি বিমানের। তবে উৎপাদন জটিলতার কারণে সেই প্রকল্পের কাজ এখনও বিলম্বিত রয়েছে।

আরও পড়ুন