১২ জুলাই ২০২৬, রবিবার, ০৩:২১

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৩৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজিরা দিতে আজ রবিবার সকালে আদালতে এসেছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি। এ সময় তাকে দেখতে স্বামী তৌফীক নওয়াজ হুইল চেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসে হাজির হন।

ওই মামলায় আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি এ মামলার একটি অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। একই সঙ্গে তদন্ত শেষ করতে আরো তিন মাস সময় চান। পরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আরো ৩ মাস সময় বাড়ান। 

প্যানেলের অপর সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এ মামলায় মোট ৪৬ জন আসামি ছিলেন। এর মধ্যে ধাপে ধাপে অনেকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। কয়েকটির বিচারও চলছে। বাকি কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান। আগামী তিন মাসের মধ্যে এ প্রতিবেদনও আমরা দাখিল করতে পারব।

আরও পড়ুন