৭ বছরের বিদ্যুৎ বিল বকেয়া, হাসপাতালে সংযোগ বিচ্ছিন্নের নোটিশ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪২
একটি হাসপাতাল মানে মানুষের শেষ আশ্রয়। সেখানে আলো নিভে যাওয়ার খবর আসা মানেই উদ্বেগ, আতঙ্ক। সুনামগঞ্জের প্রায় ৩০ লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র এখন এমন এক অনিশ্চয়তার মুখে। বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সংযোগ বিচ্ছিন্নের চূড়ান্ত নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা সাত বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সংযোগ বিচ্ছিন্নের নোটিশ জারি করেছে বিদ্যুৎ বিভাগ। এ সময়ে হাসপাতালের ছয়টি অ্যাকাউন্টে বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে প্রায় ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকা। বহুবার নোটিশ পাঠানো এবং তাগাদা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালকে জানানো হয়েছে, চলতি মাসের ৮ ডিসেম্বরের মধ্যেই সব বকেয়া পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে ৯ ডিসেম্বর থেকে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
