বুধবার অর্ধদিবস কর্মবিরতির ডাক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (অর্ধদিবস) এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি, দীর্ঘদিনের বেতন-গ্রেড বৈষম্য দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিলে এমন কর্মসূচিতে যেতে হতো না।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোর, ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় বার্ন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে কর্মসূচি কার্যকর থাকবে।
আরও পড়ুন
- • জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পেল ৬২টি দেশ
- • ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা
- • সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি
- • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ
- • দিল্লীর স্মৃতি বিজারিত বাড়িটি ৩৭ কোটিতে কিনলেন শাহরুখ খান
- • রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
