জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৭
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের টানা কর্মবিরতিতে জামালপুরে স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়েছে। জেলার ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বৃহস্পতিবার ছিল আন্দোলনের চতুর্থ দিন।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল কমপ্লিট শাটডাউন। কিন্তু রোগীদের ভোগান্তির কথা ভেবে অর্ধদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্দোলনের কারণে হাসপাতালের ইনডোর ও আউটডোরের সেবা কার্যক্রম বন্ধ থাকে। রোগীরা হাসপাতালে এলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল থেকে অতিরিক্ত খরচে পরীক্ষা করাচ্ছেন।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা স্বাস্থ্যব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের ন্যায্য দাবি আজও উপেক্ষিত। দশম গ্রেড বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আরও পড়ুন
- • জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পেল ৬২টি দেশ
- • ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা
- • সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি
- • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ
- • দিল্লীর স্মৃতি বিজারিত বাড়িটি ৩৭ কোটিতে কিনলেন শাহরুখ খান
- • রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
