১৩ জুলাই ২০২৬, সোমবার, ১১:০৯

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

থামছে না বৃষ্টি, দেশজুড়ে দুর্ভোগ; আরও ভারি বর্ষণের আভাস

থামছে না বৃষ্টি, দেশজুড়ে দুর্ভোগ; আরও ভারি বর্ষণের আভাস

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:১৭

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় দুর্ভোগ বেড়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বৃষ্টির কারণে অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে দেশের কয়েকটি জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা সহসা কমছে না।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা, মাঝারি থেকে ভারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লেখিত এলাকাগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন