১৩ জুলাই ২০২৬, সোমবার, ১২:০৬

শিরোনাম
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী

চট্টগ্রামে কমেছে বৃষ্টির তীব্রতা, বাড়ছে রাজশাহী অঞ্চলে

চট্টগ্রামে কমেছে বৃষ্টির তীব্রতা, বাড়ছে রাজশাহী অঞ্চলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৫৯

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে রাজশাহী বিভাগসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও এর তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত।

আজও দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে। তবে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এর তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন