গাজীপুরে কামরুজ্জামানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২২:৩২
গাজীপুরে উদ্ধার হওয়া কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, লাশটি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের জেলা শাখার সহসভাপতি কামরুজ্জামান মোল্লার (৬৫)।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পূর্ব ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশ থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা একটি মামলাসংক্রান্ত কাজে গাজীপুর আদালতে যান। নির্ধারিত বিচারক অনুপস্থিত থাকায় ওই দিন আদালতের কার্যক্রম হয়নি। আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফেরেননি। রাত গভীর হলেও তাকে না পেয়ে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ২টার দিকে পুলিশ পরিবারকে লাশ উদ্ধারের খবর জানায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাত ১০টা থেকে ১১টার আগেই কামরুজ্জামান মোল্লাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের দুই হাত ও পা নাইলনের চিকন দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। হত্যার পর পরে লাশ কম্বলে মুড়িয়ে ধীরাশ্রম এলাকার সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম সংবাদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জানামতে কারো সঙ্গে বড় ভাইয়ের কোনো বিবাদ ছিল না। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। ব্যাবসায়িক লেনদেন নিয়ে কোনো শত্রুতা থাকতে পারে।’
সুজনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, ‘কামরুজ্জামান মোল্লা আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল নেতা ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
আরও পড়ুন
- • জুনে ডেঙ্গু রোগী প্রায় চার গুণ বেড়েছে, বেশি আক্রান্ত তরুণরা
- • নিষেধাজ্ঞা থাকলেও কেন বাংলাদেশে আসছে বিদেশি সাপ, মাকড়সা ও অন্যান্য প্রাণী
- • গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প
- • হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
