বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার: আগে রয়েছে যে ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫১
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে হয়তো দেখা মিলল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের। রুদ্ধশ্বাস লড়াই, সমান সমান রান, সুপার ওভারের পরও অমীমাংসিত সমীকরণ—সবশেষে ডাবল সুপার ওভারের নাটকীয়তায় জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তোলে প্রোটিয়ারা। জবাবে সমান ১৮৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেও মেলেনি সমাধান। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ।
বিশ্বকাপে প্রথম সুপার ওভার হয়েছিল ২০১২ সালে। সেবার আয়োজক শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ে। এরপর ২০১২ ও ২০২৪ বিশ্বকাপে দুটি করে এবং ২০২৬ আসরে এ পর্যন্ত একটি ম্যাচে সুপার ওভার হয়েছে—মোট পাঁচবার।
টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে একাধিক সুপার ওভার হয়েছে তিনবার। এর মধ্যে দুবারই জড়িত আফগানিস্তান, আর দুবারই হার তাদের সঙ্গী। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টাই ম্যাচের পর প্রথম সুপার ওভারেও নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে হারে আফগানরা। এবারের বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করতে হলো তাদের।
তবে এক ম্যাচে তিনবার সুপার ওভারের নজিরও রয়েছে। ২০২৫ সালের ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই করে ১৫২ রান। প্রথম ও দ্বিতীয় সুপার ওভারেও সমতা থাকে। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে জয় পায় নেদারল্যান্ডস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সুপার ওভার হয়েছিল ২০০৮ সালে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এক ওভারে ২৫ রান তুলে নিউজিল্যান্ডকে ১০ রানে হারায়।
২০০৮ সালের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৯টি ম্যাচে সুপার ওভার হয়েছে। সবচেয়ে বেশি আটবার সুপার ওভার খেলেছে নিউজিল্যান্ড—জয় মাত্র একবার। অন্যদিকে সুপার ওভারে সবচেয়ে সফল দল ভারত। পাঁচবার খেলেই পাঁচবার জয় তুলে নিয়েছে তারা।
আরও পড়ুন
- • জুনে ডেঙ্গু রোগী প্রায় চার গুণ বেড়েছে, বেশি আক্রান্ত তরুণরা
- • নিষেধাজ্ঞা থাকলেও কেন বাংলাদেশে আসছে বিদেশি সাপ, মাকড়সা ও অন্যান্য প্রাণী
- • গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প
- • হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
