২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:৩৩

শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০১:১৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আব্দুর রহমান রাজু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে নিজ কক্ষের দরজা ভেতর থেকে লাগিয়ে দেন রাজু। সন্ধ্যা হয়ে গেলেও তিনি দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন