২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক লিটন দাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক লিটন দাস

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৮

অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন লিটন দাস।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করে আউট হওয়ার মধ্য দিয়েই তিনি টপকে গেছেন সাকিব আল হাসানকে।

ম্যাচ শুরুর আগে লিটনের রান ছিল ২৫৩৩। সাকিবের রান ছিল ২৫৫১। লিটনকে শীর্ষে উঠতে প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। ইনিংসে ২৩ রান যোগ করায় তার মোট সংগ্রহ দাঁড়াল ২৫৫৬, যা সাকিবের চেয়ে ৫ রান বেশি।

আরও বড় বিষয়, লিটন এই মাইলফলক স্পর্শ করেছেন সাকিবের চেয়ে ১৬ ম্যাচ কম খেলে। গড় (২৩.৯০+) ও স্ট্রাইক রেট (১২৬) - দুই ক্ষেত্রেই এগিয়ে লিটন।

চলতি বছরেও লিটন দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৫০০’র বেশি রান করেছেন, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরে পেয়েছিলেন ফর্ম। আর এবার একই প্রতিপক্ষের বিপক্ষে গড়লেন ইতিহাস।

আরও পড়ুন