পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৬
পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)।
রোববার (২৮ সেপ্টেম্বর) আইএসপিআরের এক বিবৃতিতে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতার পেছনের ঘটনা তুলে ধরা হয়। গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং এর অঙ্গসংগঠনগুলো পার্বত্য জেলা দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিনজন নিহত এবং অনেকে আহত হন।
বিবৃতিতে জানানো হয়, গত বছরের এই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে ইউপিডিএফ এবং সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যাতে অনুরূপ সহিংসতার পুনরাবৃত্তি ঘটে।
২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগে ইউপিডিএফের দাবিকৃত সন্দেহভাজন শয়ন শীলকে সেনাবাহিনীর সহযোগিতায় ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে এবং ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
শয়ন শীলের গ্রেপ্তারের পর ইউপিডিএফের অঙ্গসংগঠন পিসিপির নেতা উখ্যানু মারমা ‘জুম্ম ছাত্র জনতার’ নামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেন। ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয়। একই সময় দেশে ও বিদেশে কিছু ব্লগার ও দায়িত্বশীল ব্যক্তি পার্বত্য এলাকার বাঙালিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উত্তেজনা ছড়ান।
২৬ সেপ্টেম্বর উখ্যানু মারমার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে প্রচারণার প্রভাবে খাগড়াছড়িতে উত্তেজনা বৃদ্ধি পায়। অবরোধ চলাকালে উসকানিমূলক আচরণে স্থানীয় কিছু ব্যক্তি টহলরত সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
আইএসপিআর উল্লেখ করেছে, পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
