২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

শানাকার তাণ্ডবে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

শানাকার তাণ্ডবে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫১

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।

শনিবার দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান।

দলটির ইনিংস গড়ে দেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ বলে তাসকিনকে ছক্কা মেরে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।

শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (১৫ বলে ২২) ও কুশল মেন্ডিস (২৫ বলে ৩৪) ভালো শুরু এনে দেন। তবে মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে চাপেও পড়ে তারা।

বাংলাদেশের বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার। মেহেদী হাসান ২টি উইকেট নেন ২৫ রানে। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন শরিফুল ইসলাম, ৪ ওভারে দেন ৪৯ রান।

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা তোলে ৫৩ রান, মাঝের ৬ ওভারে আসে মাত্র ৩০ এবং শেষ ৫ ওভারে আবারও তোলে ৫৩ রান।

এই ম্যাচেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সাকিব আল হাসানের পাশে বসেছেন মুস্তাফিজ। হাসারাঙ্গার উইকেট নিয়ে তিনি সাকিবের সমান ১৪৯ উইকেট নিয়েছেন।

ফিল্ডিংয়ে কিছু ভুল ও ক্যাচ মিসে শেষদিকে আফসোস বাড়ায় টাইগারদের।

আরও পড়ুন