আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচাল টাইগাররা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৯
পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। একবার বাংলাদেশের দিকে, তো আবার আফগানিস্তানের দিকে। তবে শেষ হাসি হেসেছে লিটন দাসের দলই—আট রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সুপার ফোরে ওঠার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।
বাঁচা-মরার এই সমীকরণে টিকে থাকতে হলে জয় ছিল বাধ্যতামূলক। প্রতিপক্ষ আফগানিস্তান হওয়ায় চ্যালেঞ্জ ছিল বাড়তি। তবে রশিদ খানদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগাররা। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে নেয় শক্ত ভিত। ইনিংস শেষে কিছুটা গতি হারালেও বোলিংয়ে সেটি পুষিয়ে দেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
তাদের আগুনে স্পেলে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। শেষ দিকে হারের ব্যবধান কমালেও ম্যাচ জেতার মতো অবস্থা আর ফিরিয়ে আনতে পারেনি রশিদরা।
এই জয়েই বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ।
আরও পড়ুন
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
