হংকংয়ের হতাশায় স্বস্তির জয় শ্রীলঙ্কার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৩
টি-টোয়েন্টি এশিয়া কাপে আগের দুই ম্যাচে গো-হারা হারা হংকং এবার দারুণ লড়াই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে হার মেনে নিতে হলো দলটিকে, ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা।
প্রথমে ব্যাট করে হংকং তোলে ১৪৯ রান। নিজাকাত খান অপরাজিত ৫২ এবং অনুশমান রাঠ ৪৮ রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা, ১২৭ রানে ৬ উইকেট হারায় তারা। তখনও ম্যাচ হংকংয়ের হাতের নাগালে ছিল।
তবে গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক ইয়াসিম মুর্তজার একটি নো বল এবং ছয়টি ক্যাচ ফেলাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে পাতুম নিসাঙ্কা ৬৮ রানের ইনিংস খেলেন, আর শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ বলে ২০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
হংকংয়ের এই হারের পেছনে মূল দায় ফিল্ডিং ব্যর্থতা ও শেষ ওভারের বোলিংয়ে অনভিজ্ঞতা। সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারায় একরাশ হতাশা নিয়েই বিদায় নিতে হলো দলটিকে।
আর শ্রীলঙ্কা? জয় নিয়ে সুপার ফোরে এক পা দিয়েই ফেলেছে লঙ্কানরা।
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
