২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:০০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

এশিয়া কাপে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ

এশিয়া কাপে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫২

এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে অংশ নেওয়ার সুযোগ পেলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি বাংলাদেশ হকি দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরে গেছে আশরাফুল ইসলামরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে বি গ্রুপের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কোরিয়ানরা। প্রথম কোয়ার্টারে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় তারা—৮ মিনিটে ফিল্ড গোল এবং ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আরও দুই গোল করে স্কোরলাইন করে ৪-০। তবে ২২তম মিনিটেই সোহানুর রহমান সবুজ একটি গোল করে ব্যবধান কমান। এরপরে তৃতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও শেষ কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে কোরিয়া একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জয় নিশ্চিত করে ৫-১ ব্যবধানে।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি।

এই হারে বি গ্রুপে চার দলের মধ্যে তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। ফলে এখন ৫ম-৮ম স্থানের জন্য লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের লক্ষ্য থাকবে পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা, যাতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন