দেশে ফিরল নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টাইগাররা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ১১:৪১
শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফিরেছে মুমিনুল হকের দল। বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্য শনিবার ফিরলেও গত ১২ জানুয়ারি দেশে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে।
আরও পড়ুন: করোনা সচেতনতার অভিনব প্রচারে মুমিনুল-জেমিসনের সেই ভাইরাল ছবি
নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ায় বিমানের ফ্লাইট সূচি পরিবর্তন করে আগেভাগেই টাইগারদের দেশে আনার চেষ্টা চালায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সফল হয়নি তারা। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। দু’দিন ক্রাইস্টচার্চের সৌন্দর্য উপভোগ করে অবশেষে শুক্রবার অকল্যান্ড ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইতে ৮ উইকেটে জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করে মুমিনুল হকের নেতৃত্বে টাইগাররা। যদিও দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হেরে সিরিজ জয়ের সুযোগ হারায় বাংলাদেশ।
তারপরও কিউইদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ ড্র করে ফেরা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই সিরিজ ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
টাইগাররা দেশে ফিরলেও বিশ্রামের ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এই টুর্নামেন্টকে সামনে রেখে সবগুলো দলই ১৭-১৮ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে। বিপিএল শেষ হওয়ার পরপরেই আবার বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
