আজ শুরু হচ্ছে সুপার এইটের জমজমাট লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে ছোট দলগুলোও। উত্তেজনাপূর্ণ গ্রুপ পর্ব শেষে এখন সবার দৃষ্টি সুপার এইট পর্বে।
সেরা আট দলের লড়াই শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে জায়গা করে নেয় কিউইরা। তাদের একমাত্র হার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া ম্যাচগুলোতেও পুরোপুরি ছন্দে ছিল না দলটি।
একই চিত্র দেখা গেছে পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচ জিতলেও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। ফলে সুপার এইটের শুরুতেই দুই দলই নিজেদের সেরা পারফরম্যান্সে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
সুপার এইট পর্ব দুই গ্রুপে বিভক্ত। গ্রুপ-১ এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জিম্বাবুয়ের উঠে আসা বড় চমক। তাদের দাপটেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, গ্রুপ-১ থেকে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তার মতে, ভারতের চেয়ে এই দুই দল এখন বেশি ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, ভারতের ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখা যায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রায় সবগুলোতেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটে চাপ আরও বাড়বে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।
গ্রুপ-২ এ রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন মোহাম্মদ আমির।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
