২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৪২

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

করোনা জয় করেও স্বস্তিতে নেই মেসি

করোনা জয় করেও স্বস্তিতে নেই মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১৩:১৬

করোনা মুক্ত হয়ে প্যারিসে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন মেসি। একজন রোগীকে কতটা ভুগতে হয়, তা এবারই সরাসরি টের পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এই রোগের প্রভাব সম্পর্কে যেমনটা ভেবেছিলেন, তার তুলনায় অনেক বেশি ভুগতে হচ্ছে বলে দাবি তার।

নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে ইনস্টাগ্রামে মেসি লেখেন, 'আপনারা জানেন, আমার কোভিড হয়েছিল এবং যারা শুভকামনা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি স্বীকার করছি, ভালো হতে যত সময় লাগবে ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লাগছে। 

মাঠে ফেরার জন্য অনুশীলনও শুরু করেছেন মেসি, 'তবে আমি প্রায় সুস্থ হয়ে উঠেছি এবং মাঠে নামার জন্য তর সইছে না আমার। গত কয়েক দিন অনুশীলন করেছি, শতভাগ সুস্থ হওয়ার চেষ্টা করছি। এ বছর অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আশা করি, খুব দ্রুত আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ।'

আগামীকাল (১৫ জানুয়ারি) ব্রেস্তের বিপক্ষে লিগ ম্যাচে নামবে পিএসজি। সে ম্যাচে দেখা না গেলেও খুব দ্রুত ফিরতে পারেন এই ফুটবল তারকা। ক্লাবের খেলায় মনোযোগ দিতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিশ্রামে থাকছেন মেসি।

আরও পড়ুন