২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৫০

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

কোহলিদের স্বপ্নভঙ্গ করে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

কোহলিদের স্বপ্নভঙ্গ করে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১১:৫০

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না ভারতের। দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে থাকার পরেও ২-১ ব্যবধানে হারের মুখ দেখল বিরাট কোহলির দল। ৭ উইকেটে কেপটাউন টেস্ট জিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ না হারার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখল প্রোটিয়ারা। 

চতুর্থ দিনে সিরিজ নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। এদিন মাত্র ১ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ২০০৭ সালে এই মাঠেই ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১১ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। 

চতুর্থ ইনিংসে রান তাড়ায় এটাই তৃতীয় সর্বোচ্চ। যা কিনা সম্ভব হয়েছে ২৪ বছর বয়সী কেগান পিটারসেনের বদৌলতে। প্রথম ইনিংসে ৭২ করা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে যখন ৮২ তে থামেন, তখন দল নিশ্চিত জয়বন্দরে। দুই ইনিংসেই ফিফটি করা একমাত্র ব্যাটার তিনি।

শুধু তাই নয়। জোহানেসবার্গের পর কেপটাউনে জয় তুলে নিতে পিটারসেন অগ্রণী ভূমিকা রেখেছেন। সিরিজের সর্বোচ্চ রান করে সিরিজ সেরাও এই উঠতি তারকা। তিন ম্যাচের সিরিজে ২৭৬ রান করেছেন তিনি। এছাড়া জয়ে শেষ টেস্টে জয়ের পেছনে ভূমিকা রয়েছে দক্ষিণ আফ্রিকান পেস ইউনিটেরও। 

আরও পড়ুন