ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১১:১৯
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে। তার স্থানে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগের মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে।
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ পদায়ন কার্যকর করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • প্রজ্ঞা নাগরার আপত্তিকর ভিডিও ঘিরে ফের বিতর্ক
- • রিয়াজের মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ
- • আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
