১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০৪:২০

শিরোনাম
‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪

নিজস্ব প্রতিবেদিক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১৭:০৪

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন